জুয়ার ঋণ শোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২১, ১৭:৫০
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে ঋণ করে জুয়া খেলার পর টাকা পরিশোধ করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন এক যুবক। বুধবার রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের চর বিহারি গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। নিহত শরীফ (৩৫) ওই গ্রামের উখিলা শেখের ছেলে।

গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, শরীফ বিভিন্ন এলাকায় গিয়ে জুয়া খেলতেন। জুয়া খেলায় তিনি প্রায় সাত লাখ টাকা জুয়াড়িদের কাছ থেকে ঋণ করেন। ওই ঋণের টাকা বুধবার রাতেই দেয়ার কথা ছিল। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব সাংবাদিকদের জানান, এ ঘটনায় কেউ এখনও কোনো অভিযোগ দেয়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/১৭জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেসিডেন্ট জিয়া হত্যায় জড়িত মোজাফফরকে যে পরামর্শ দিয়েছিল শেখ হাসিনা
কুয়াকাটাকে পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান সামীমুজ্জামান
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫