সিংড়ায় লকডাউনে ঘোরাঘুরি, সাতজনের জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২১, ২১:০২
অ- অ+

নাটোরের সিংড়ায় সরকারি আদেশ অমান্য করে শনিবার লকডাউনে ঘোরাঘুরির দায়ে সাতজনকে দুই হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রকিবুল হাসান অভিযান পরিচালনা করে সাতপুকুরিয়া এলাকা থেকে একটি পিকনিকের নৌকা আটক করেন।

নৌকার মাঝিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে আরো ছয়জন পথচারীকে সরকারি আদেশ অমান্য ও মাস্ক না পরার অপরাধে এক হাজার ২০০ টাকা জরিমানা করেন। এছাড়াও শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনী ও পুলিশি টহল দেখা গেছে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ
গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী
দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা