পলাশিতে মাদক বিক্রির সময় দুজন আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে ১২টি গাঁজার প্যাকেটসহ দুই মাদককারবারিকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। পরে তাদেরকে শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার রাত ৮ টায় সলিমুল্লাহ মুসলিম হলের পাশে মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে ধরা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রব্বানী ঢাকাটাইমসকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রক্টরিয়াল টিম পলাশিতে যায়। সেখানে দুজনের কাছ থেকে মাদকের ১২টি ছোট প্যাকেট পাওয়া যায়। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাওদূত হাওলাদার ঢাকাটাইমসকে বলেন, প্রক্টরিয়াল টিমের পাঠানো তথ্যে আমরা পলাশি থেকে দুজন মাদক বিক্রেতাকে মাদকসহ আটক করি। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন নারীও ছিল। মাদক বিক্রিতে জড়িত একটি রিকশাও নিয়ে আসা হয়।
(ঢাকাটাইমস/০৯ সেপ্টেম্বর/আরএল/ইএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন












































