ফেনীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৮
অ- অ+

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের সুন্দরপুর গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিকালে ফেনী পল্লী বিদ্যুতের কর্মীরা গাছের ডালপালা কাটতে গিয়ে ঝোপের মধ্যে বোরকা মোড়ানো লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, ওই নারীর শরীরের মাংস খসে গেছে। এটি ছয়-সাত মাস আগের লাশ বলে মনে হচ্ছে। মাথার চুল দেখে ধারণা করা হচ্ছে এটি নারীর লাশ। ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতকানিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
জামালপুরে আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত
সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রত্যয়ন দেওয়ার অভিযোগ