সিংড়ায় পাঁচ ব্যবসায়ীর জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৯
অ- অ+

নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করে পাঁচজন ব্যবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ২টায় বাজারের দুটি মিষ্টির দোকান, দুটি ফিলিং স্টেশস ও একটি খুচরা পেট্রোল তেল বিক্রেতার দোকানে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম সামিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিএসটিআই-এর পরিদর্শক রকিবুল হাসান রিপন ও আবুল কায়েম।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, ওজন ও পরিমাপ মানদণ্ড ২০১৮ সালের আইনে মেসার্স বাবলু ফিলিং ষ্টেশন ৫ হাজার, আমিনা ফিলিং স্টেশন ১০ হাজার, বাজারের থানা মোড় এলাকার খুচরা পেট্রোল তেল বিক্রেতা ময়েশসর-এর ১৫ হাজার, মৌচাক মিষ্টান্ন ভান্ডার ৫ হাজার ও শিপ্রা মিষ্টান্ন ও দধি ভান্ডার এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী