মা ইলিশ রক্ষা: মেঘনায় ১৯ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২১, ২০:২৫
অ- অ+

মা ইলিশের প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ জেলে আটক, ৩২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল, তিনটি মাছ ধরার নৌকা ও ২০ কেজি ইলিশ জব্দ করেছে নৌ থানা পুলিশ।

সোমবার মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত পুলিশ সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে।

আটক জেলেরা হলেন- বরগুনা জেলার মো. নবিন, নোয়াখালীর কামাল ও সিরাজ, ভোলা জেলার কালু, হামিদ মোল্লা, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের আক্তার ঢালী, নাজমুল হোসাইন, শাহজালাল, আমান উল্লাহ দেওয়ান, রাকিব ঢালী, আল আমিন, খোরশেদ আলম, আবদুল আজিজ, এনায়েত উল্ল্যাহ, মো. সৈয়দ মোল্লা, আমান উল্লাহ. হাইমচর উপজেলার শাকিল মিয়া, হেলাল খান ও শরিয়তপুর জেলার খোরশেদ আলম।

চাঁদপুর নৌ থানা পুলিশ জানায়, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। তারাই ধারাবাহিকতায় চাঁদপুরের পদ্মা মেঘনার নৌ সীমানায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইলিশ শিকাররত অবস্থায় ৩২ লাখ মিটার কারেন্ট জালসহ ১৯ জেলেকে আটক করা হয়। এছাড়া তিনটি জেলে নৌকা ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ ও জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নৌ সীমানায় নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছে। আটক ১৯ জেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4