ওয়াটা কেমিক্যালসের মুনাফা কমেছে ৪৫ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২১, ১৩:৫১
অ- অ+

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালস লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী হিসাব বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত প্রথম ৯ মাসে কোম্পানির মুনাফা কমেছে ৪৫ শতাংশ।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত প্রথম ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৭৯ টাকা।

একই সময়ে ইপিএস হয়েছিল আগে বছর ৮.৬৪ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা ৩.৮৫ টাকা বা ৪৫ শতাংশ কমেছে।

শুধু জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৮ টাকা।

একই সময়ে আগের বছর ইপিএস হয়েছিল ২.০৪ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা কমেছে ১.৩৬ টাকা বা ৬৭ শতাংশ।

কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) গত ৩০ সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৬০.২৪ টাকা।

ঢাকাটাইমস/২১অক্টোবর/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপিতে তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব
বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদির হজ ও উমরাহ মন্ত্রী
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা