ভারতে পাচারকালে ৮০ ভরি সোনাসহ কারবারি আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২১, ২২:৩৭
অ- অ+

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত পথে ভারতে পাচারের সময় কাটলাবাজারে একটি স-মিলের সামনে থেকে ৮০ ভরি স্বর্ণের আটটি বারসহ গোলজার হোসেন (৫০) নামে এক সোনা কারবারিকে আটক করেছে থানার পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাটলাবাজার সংলগ্ন উত্তর পাশে বিদ্যুতের স-মিলের সামনে থেকে ওই সোনা কারবারিকে আটক করা হয়। আটক গোলজার হোসেন উপজেলার দক্ষিণ দামোদরপুর (বাসুপাড়া) গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আটক গোলজার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বাঁশিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ‘বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল সন্ধায় সীমান্তবর্তী কাটলাবাজার এলাকায় অভিযান চালায়। কাটলাবাজারে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সোনা কারবারি সোনার বারগুলো একটি স-মিলের পাশে কাঠের গুড়ির নিচে রেখে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে কাঠের গুড়ির নিচ থেকে ৮০ ভরি ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’

ওসি জানান, আটক আসামিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ১-এর এ ধারায় মামলা হবে। আসামিকে শনিবার সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জন
ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা