গুইমারায় অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২১, ১৪:০৫
অ- অ+

‘শেখ হাসিনার দিন বদলে সমাজ সেবা এগিয়ে চলে’ এ স্লোগানে খাগড়াছড়ির গুইমারাতে অসহায়দের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক এই চেক বিতরণ করা হয়।

সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গুইমারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু, সমাজসেবা ফিল্ড সুপার ভাইজার হাবিবুর রহমান প্রমুখ।

এবার গুইমারা উপজেলার তিনটি ইউনিয়নের ৬১ জন হতদরিদ্রকে ৩৫০০ টাকা করে ও নয়জনকে ২৫০০ টাকা করে মোট ২৩৬০০০ টাকার চেক দেওয়া হয়। এসময় পল্লী সমাজসেবা, পল্লী মাতৃকেন্দ্র, দুগ্ধ ও প্রতিবন্ধী ৮০ জনের মাঝে প্রায় ২০ লাখ টাকা বিতরণ করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4