ফরিদপুরে বিকাশ প্রতারকচক্রের ছয় সদস্য আটক

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২১, ১৬:৫৪
অ- অ+

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ডুমাইন এলাকা থেকে বিকাশ প্রতারকচক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল্লাহ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত গভীর রাতে মধুখালীর ডুমাইন গ্রামে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের সক্রিয় ছয় সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন ও ১১টি সিম উদ্ধারের পর সেগুলো জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- ডুমাইনের পূর্বপাড়া এলাকার মৃত আলাল খানের ছেলে তরিকুল ইসলাম (২৭), আবু তালেব মল্লিকের ছেলে ফরহাদ মল্লিক (৩৩), শুকুর আলী মল্লিকের ছেলে সোহাগ মল্লিক (২৫), মৃত তরুণ মন্ডলের ছেলে তাপস মন্ডল (২৮), এবং জনেক মন্ডলের ছেলে তপন মন্ডল (২৩) ও গোবিন্দ মন্ডল (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারনার মাধ্যমে বিকাশের অ্যাকাউন্টধারী জনসাধারণের বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছেন। মধুখালী থানায় আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

র‌্যাব জানায়, একশ্রেণির অসাধু সীম বিক্রেতার যোগসাজশে এই প্রতারক চক্র বেনামে মোবাইলের সিমকার্ড রেজিস্ট্রেশন করে। এরপর নিজেকে বিকাশের প্রধান কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে দেশের বিভিন্ন প্রান্তের সহজসরল বিকাশ অ্যাকাউন্টধারীর নাম্বারে ফোন করে কৌশলে তাদের বিকাশ অ্যাকাউন্টের গোপন পিন কোড নম্বর জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ অ্যাপস্ ব্যবহার করে মুহুর্তের মাধ্যমে ওই ব্যক্তির বিকাশ অ্যাকাউন্টে থাকা সব টাকা হাতিয়ে নেয়।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4