চৌমুহনীতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:১৬
অ- অ+

নোয়াখালীর চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্স-এর ৩য় তলায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৪র্থ শাখার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এই শাখার উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-০৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরণ, ব্যাংকের চেয়ারম্যান এবং এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।

এসময় উপস্থিত ছিলেন ইসি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিনসহ অন্যান্য পরিচালকবৃন্দ ও উদ্যোক্তা-শেয়ারহোল্ডারগণ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহক-শুভানুধ্যায়ীবৃন্দ।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোল পূর্ণিমা আগামীকাল
এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস নিয়ে সুখবর দিল মাউশি
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা