যে চার কোম্পানি ডিএসইর সূচক টেনে ধরেছে

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২১, ১৬:৩৬| আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৬:৫৭
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান সূচক বেড়েছে ৩৯ পয়েন্টের বেশি। তবে এমন উত্থানেও সূচককে টেনে ধরার সর্বোচ্চ চেষ্টায় ছিল চার কোম্পানি। এই চার কোম্পানির দায়ে আজ ডিএসইর সূচক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে ১৫ পয়েন্ট বা মোট উত্থানের ৩৯ শতাংশ।

সোমবার আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

এই চার কোম্পানির মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লি‌মি‌টেড, ওয়ালটন হাইটেক, লাফার্জ‌হোল‌সিম এবং গ্রামীণফোন লি‌মিটেড।

সূত্রমতে, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লি‌মি‌টে‌ড আজ সবচেয়ে বেশি সূচক টেনে ধরার চেষ্টায় ছিল। ডিএসইর সূচক টেনে ধরার ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিল ৪.৪০ পয়েন্ট। অর্থাৎ কোম্পানিটির শেয়ারদর ক‌মেছে ০.৫৪ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক ক‌মেছে ৪.৪০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬২৩ টাকা ৮০ পয়সায়।

ডিএসইর সূচক টে‌নে নামা‌নো‌র চেষ্টায় দ্বিতীয় কোম্পানি ছিল ওয়ালটন হাই‌টেক ইন্ডা‌স্ট্রিজ লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ারদর ক‌মেছে ০.৫০ শতাংশ। এতে ডিএসইর সূচক ক‌মেছে ৪.১৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৪০ টাকায়।

সূচক টেনে নামা‌নোর চেষ্টায় তৃতীয় কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর ক‌মেছে ১.৭০ শতাংশ। এতে ডিএসইর সূচক ক‌মে‌ছে ৩.৩৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৯ টাকা ৩০ পয়সায়।

সূচক টেনে নামা‌নোর চেষ্টায় চতুর্থ কোম্পানি ছিল গ্রামীণফোন লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ০.২৬ শতাংশ। এতে ডিএসইর সূচক ক‌মে‌ছে ২.৯২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪৯ টাকা ১০ পয়সায়।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/কেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লাখ টাকার চেক বিতরণ
স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে
উৎপাদনের আগেই ২,৯৫৮ কোটি টাকার লোকসান, বিপাকে এসবিজির স্টিল প্রকল্প
খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রী ফরহাদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা