করোনামুক্ত হয়ে দপ্তরে ফিরলেন মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ১৯:০৩
অ- অ+

শনাক্তের এক সপ্তাহের মাথায় করোনামুক্ত হয়ে নিজ দপ্তরে ফিরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার মেয়রের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এরপরই বিকাল সাড়ে চারটায় নগর ভবনে আসেন তিনি।

দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তা বলেন, ‘আজই স্যারের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বিকাল সাড়ে চারটায় স্যার দপ্তরে এসেছেন। এখনো অফিস করছেন।’

এর আগে গত ১৩ ডিসেম্বর মেয়র তাপসের করোনা শনাক্ত হয়। তবে জ্বর ও সামান্য শরীর ব্যথা ছাড়া বড় কোনো শারীরিক সমস্যা ছিল না তার।

মেয়রের আগে তার দুই সন্তান ও স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছিলেন। তারাও সুস্থ হয়েছেন।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা