‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মারক বৃত্তি' প্রবর্তন

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২২, ২১:৪৯
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীরা অনুদানে এ বছর ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মারক বৃত্তি' নামক একটি মাসিক বৃত্তি প্রবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার এই বৃত্তি প্রবর্তনের লক্ষ্যে একটি ট্রাস্ট ফান্ড গঠনের জন্য অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে তথ্য কমিশনার সুরাইয়া বেগম, এনডিসি ১৬ লাখ টাকা উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেন।

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ১ম বর্ষ বি.এস.এস. (সম্মান) শ্রেণির একজন অসচ্ছল ছাত্র ও একজন ছাত্রীকে মাসিক তিন হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই বৃত্তি প্রবর্তনের জন্য দাতাদের ধন্যবাদ দেন। এসময় অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীদের অনুসরণ করে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের অন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

উপাচার্য দপ্তরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যানের মতো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং দাতাদের মধ্যে রমেন চন্দ্র বসাক, আমীর আব্দুল ওয়াহাব ও গোলাম হাফিজ আহমেদ।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/আরএল/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২
চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোন এআই টুলটি সেরা ও সাবস্ক্রিপশন ফি কত?
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ফরিদপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি