রূপগঞ্জে ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে আল্টিমেটাম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২২, ১৮:০৫
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের নব-গঠিত কমিটি বাতিল ও পুনর্গঠনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে উপজেলার ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল, যুগ্ন-সাধারণ সম্পাদক সালাউদিন গাজী, সাংগঠনিক সম্পাদক সুমন, ছাত্রলীগ নেতা বাকির মোল্লা, মো. শহিদ, রাসেল, ইয়াহিয়া, সাব্বির, শুভ, ইকবাল, শাহাদাত প্রমুখ।

এসময় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ত্যাগী ও আওয়ামী পরিবারের নেতাকর্মীদের নিয়ে কমিটি পুনর্গঠন করা না হলে ভোলাবো ইউনিয়নের সক্রিয় ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে গণপদত্যাগ, আমরণ গণঅনশন করা হবে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কর্মমুখী শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সংসদীয় সভায় ৭ মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন
জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত বাজেটের দাবি বিশেষজ্ঞদের
সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর
বনাঞ্চল ধ্বংসের উদ্যোক্তা পরিবেশমন্ত্রী : আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা