রাবিতে শিক্ষার্থীদের তোপে ক্যাম্পাস ছাড়ল পুলিশ

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৪| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৬
অ- অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ক্যাম্পাস ছাড়তে হয়েছে পুলিশকে।

মঙ্গলবার রাত ৯টার দিকে ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হওয়ার পর ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা দুর্ঘটনাস্থল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এসময় অন্তত পাঁচটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১১টার দিকে রাজশাহী মহানগর পুলিশের একদল সদস্য ক্যাম্পাসে প্রবেশ করেন। কিন্তু তারা এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘যে পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারে না, ক্যাম্পাসে সেই পুলিশের দরকার নেই।’

শেষ পর্যন্ত রাত সোয়া ১১টার দিকে তারা ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হন।

মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে একটি ট্রাকের চাপায় নিহত হন চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাসান হিমেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হিমেলসহ তিনজন একটি মোটরসাইকেলে করে শহীদ হবিবুর রহমান হলের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পাথরবাহী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হিমেলের মৃত্যু হয়। আর বাকি দুজন আহত হন।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের প্রত্যাখ্যান, ওয়াকআউট
সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, সতর্ক অবস্থানে প্রশাসন
ডিজিটাল প্ল্যাটফর্মে মাদক কারবারে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা