বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২২, ১৭:২১
অ- অ+

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারতের মেয়েরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান করে ভারত। জবাবে খেলতে নেমে শেষ বলে জিতেছে প্রোটিয়ারা।

ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে শুভ সূচনা পায় ভারত। শ্রীমতি মান্ধানা এবং শেফালি বার্মা মিলে তুলেন ৯১ রান। দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন। ৪৬ বলে ৫৩ রানে শেফালি এবং ৮৪ বলে ৭১ রানে মান্ধানা আউট হন। আর পরের উইকেটে খেলতে নেমে ২ রান করে ইয়াসতিকা ভাটিয়া।

চতুর্থ উইকেটে অধিনায়ক মিতালি রাজ এবং হার্মানপ্রিত কৌর মিলে দলীয় স্কোরটা বড় করতে থাকেন। ৫৭ বলে ৪৮ রানে কৌর এবং ফিফটি পূর্ণ করার পর ৬৮ রানে আউট হন মিতালি রাজ। এছাড়া ৩ রানে পূজা ও ৮ রানে রিচা আউট হন। আর ১ রানে স্নেহা ও ২ রানে দীপ্তি শর্মা অপরাজিত থাকেন।

রান তাড়া করতে নেমে সমান ৭ উইকেটের বিনিময়ে ইনিংসের শেষ বলে ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন ওপেনার লরা উলভার্ট। এছাড়া মিগনন ডু প্রিজ অপরাজিত ৫২ ও লারা গুডালের ব্যাট থেকে এসেছে ৪৯ রান। বাকি সবাই মাঝারি ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন।

এ জয়ের ফলে তারা ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে নাম লেখালো সেমিতে। আর ভারতের পরাজয়ে কপাল খুলেছে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের। ক্যারিবীয়রা ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চলে গেছে সেমিফাইনালে। অন্যদিকে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হলো ভারতীয় নারীদের। সেমিতে ওঠা অন্য দুই দল হলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেব্রুয়ারির মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু: পানিসম্পদমন্ত্রী
দক্ষ জনশক্তি গঠনে আদর্শ প্রশিক্ষকের ওপর গুরুত্ব দিলেন আনসার মহাপরিচালক
রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দিনদুপুরে কুপিয়ে জখম
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন