নরসিংদীতে নদী দখলের বিরুদ্ধে মানববন্ধন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ মে ২০২২, ২০:৩৯
অ- অ+

নরসিংদীর রায়পুরা উপজেলায় নদী দখলের বিরুদ্ধে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আড়িয়ালখাঁ নদীর তীরে এ মানববন্ধন হয়। এতে সঞ্চালনা করেন আড়িয়াল খাঁ নদী রক্ষা কমিটির আহবায়ক আবু রায়হান সরকার।

সংহতি জানিয়ে বক্তব্য দেন- নদী পরিব্রাজক দলের উপদেষ্টা কবি ও অধ্যাপক অসীম বিভাকর, কবি ও অধ্যাপক আহাম্মাদুল কবীর, কবি, গল্পকার ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন, নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সদস্য ও কলামিস্ট সাঈদ চৌধুরী, অ্যাডভোকেট বাবুল হোসেন খান, আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া, ডৌকারচর ইউপি চেয়ারম্যান মো. মাসুদ ফরাজী, অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন, শিক্ষা উদ্যোক্তা ও নদী পরিব্রাজক দলের গাজীপুর সদর উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম, সাংবাদিক মো. মোজাহিদ, যুবলীগ নেতা মো. রুবেল মিয়া ও আশরাফুল প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার, ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার
কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ করেন সেখানকারই ইলেকট্রিশিয়ান: পুলিশ
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
জ্বালানি তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার