চাঁপাইনবাবগঞ্জে হাজতির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২২, ১৯:২৮
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জ জেলখানায় থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দপুর ইউনিয়নের ছাবানিয়া গ্রামের জোহাক আলীর ছেলে রেজাউল করিম (৫০)।

রেজাউল করিম ২০২০ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলার আসামি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলখানায় হাজতি ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, হাজতি রেজাউল করিম সকালে নাস্তা করার পর সকাল ৭.৫৫ মিনিটের সময় পায়খানা থেকে বের হয়ে বুকে ব্যথা নিয়ে অসুস্থতার কথা জানায়। তাকে সকাল ৮টা ১০ মিনিটে জেলখানার হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থা গুরুতর হলে রেজাউলকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রেফার্ড করেন জেলখানার চিকিৎসক। সকাল সাড়ে ৮টার দিকে জেলা হাসপাতালের চিকিৎসক চিকিৎসা শুরু করেন এবং সকাল ৯টার দিকে রেজাউলকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর রেজাউলের মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও জানান জেল সুপার।

(ঢাকাটাইমস/২০জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ বাংলাভাষীকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদে হামলা, গুলিবিদ্ধ দুই ব্যক্তি
হজ শেষে দেশে ফিরলেন ৫৫১৩৩ হাজি, মারা গেছেন ৫১
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা