ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২২, ১৩:০৩
অ- অ+

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মো. আনোয়ার হোসেন খান।

মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হলে তাকে হাসপাতালে আনা হয়েছিল।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. আল আমিন বলেন, ‘সকালে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন আনোয়ার নামে ওই হাজতি। পরে কারা চিকিৎসকের পরামর্শে ঢামেকে নিয়ে আসলে সকাল ১০টার দিকে তিনি মারা যান।

মৃত হাজতি আনোয়ারের বাবার নাম আছিউল হক। তবে তার বিস্তারিত ঠিকানা বা তিনি কী মামলার আসামি ছিলেন তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,‘আনোয়ারের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৬জুলাই/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, সিএনজিচালক আহত
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ট্রান্সকম এমডি সিমিন রহমানকে ১৬ নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ
শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার