সিত্রাং: সেন্টমার্টিনে ভেসে এলো বিদেশি জাহাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২২, ১৬:৪১| আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৬:৫৯
অ- অ+

টেকনাফের প্রবাল সেন্টমার্টিনে ভেসে এসেছে বিদেশি জাহাজ। জাহাজটি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ভাসতে ভাসতে ছেঁড়া দ্বীপে আটকা পড়ে। সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে।

সেন্ট মার্টিনের বাসিন্দা জসিম উদ্দিন বলেন, 'জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনার বোঝাই জাহাজ। সেখানে কারো দেখা মেলেনি। যদি প্রশাসনের কেউ না আসে, তবে গুরুত্বপূর্ণ মালামাল লুট হতে পারে।'

মোহাম্মদ আব্দুর রহমান নামে এক যুবক বলেন, 'ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটাও বুঝতে পারছি না।'

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, 'বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করি। আপাতত কিছু বলতে পারছি না।'

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এলএম/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আনসার সদস্যদের বেতন যাবে সরাসরি ব্যাংক হিসাবে
হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা: জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের নামে মামলা
মায়ানমারে পাচারের সময় ৩৫ টনের বেশি সার-ডাল জব্দ, আটক ৬
ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে ৯৮১ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা