মন্ত্রী-এমপি ও আমলাদের বাড়ি-টাকার পরিমাণ জনগণ জানতে চায়: জাগপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ১৮:৫৮
অ- অ+

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, আওয়ামী লীগ সরকারের এক আমলার আমেরিকায় একাধিক শহরে ১৪টি বাড়ি থাকলে, বর্তমান এমপি-মন্ত্রী ও নেতাদের বাড়ি এবং টাকার পরিমাণ কত। এটা জনগণ জানতে চায়।

তিনি বলেন, দেশের জনগণের টাকা পাচার করে সরকারের আমলা, মন্ত্রী-এমপি ও নেতারা আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, ভারত ও মালয়েশিয়ায় বেগম পাড়া ও সেকেন্ড হোম বানিয়েছে।

মঙ্গলবার বিকেলে আসাদগেট জিইউপি মিলনায়তনে যুব জাগপা নেতা ‘শহীদ মাসুদ রায়হানের স্মরণে’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাগপা সভাপতি বলেন, সুইসব্যাংকে জমানো অবৈধ টাকা বাংলাদেশ থেকে কারা পাচার করেছে। অবিলম্বে তালিকা জনগণের সামনে প্রকাশ করুন। জনগণের ট্যাক্স-খাজনার টাকা দিয়ে আপনারা দেশ-বিদেশে জমকালো ভবিষ্যৎ গড়ে তুলবেন! আর দেশের জনগণের পেটে ভাত নেই, পকেটে টাকা নেই, বাকস্বাধীনতা নেই! অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মো. আনাছ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মোল্লা প্রমুখ।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/জেবি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় জাহের আলভীর আত্মসমর্পণ, জামিন আবেদন
A Simple Guide to Bangladesh's National Budget (FY2026-27)
বাংলাদেশের জাতীয় বাজেটের সহজ শব্দাবলী  (২০২৬-২৭ অর্থবছর)
গণভবনের সামনে যুবলীগের মিছিল, ‘এটা আমাদের এলাকা নয়’—বলছে দুই থানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা