ওমরাহ পালন শেষে নুর দেশে ফিরবেন শুক্রবার

পবিত্র ওমরাহ পালন শেষে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী ১৩ জানুয়ারি (শুক্রবার) দেশে ফিরবেন।
মঙ্গলবার গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক আবু হানিফ ঢাকা টাইমসকে এ তথ্য জানান।
এদিকে গত ডিসেম্বরের শেষভাগে কাতারে যান নুর। পরে দুবাই হয়ে সৌদি আরব যান ওমরাহ পালন করতে। এ সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেইসবুক লাইভে তিনি বিভিন্ন বক্তব্য দেন।
অপরদিকে বিদেশে অবস্থান করে নুরুল হক নুরের সরকারবিরোধী বক্তব্য এবং তাকে নিয়ে গুজব ছড়ানোর বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। এছাড়া এ সফরে তিনি দলের জন্য ফান্ড সংগ্রহ করছেন বলেও জানান। এরপর থেকেই তার এ সফর ঘিরে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এসএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































