শিশু সন্তানকে হত্যা: ময়মনসিংহ কারাগারে বন্দী মায়ের আত্মহত্যা

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৩, ১০:৩৯| আপডেট : ১৬ মে ২০২৩, ১১:০৬
অ- অ+

নিজের আড়াই বছরের শিশু সন্তানকে হত্যা ঘটনায় মামলার আসামি ফারজানা আক্তার (২২) নামে এক মা কারাগারে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছেন।

সোমবার দুপুরে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা খাতুন জামালপুর জেলার সদর উপজেলার চর যথার্থপুর গ্রামের চান্দাপাড়া এলাকার আব্দুল হালিমের স্ত্রী।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগম এই তথ্য নিশ্চিত করে জানান, দাম্পত্য কলহের ফলে গত ৮ এপ্রিল আত্মহত্যাকারী ফারজানা নিজের আড়াই বছর বয়সী নিজ সন্তান রিয়া মনিকে খাদ্যে বিষ প্রয়োগে হত্যা করেন।

হত্যার পরদিন ৯ এপ্রিল পুলিশ তাকে গ্রেপ্তার করে জামালপুর জেলা কারাগারে পাঠায়। এরপর সেখান থেকে ২৮ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সে সময় তার হাত ও পায়ে প্লাস্টার করা ছিল, চিকিৎসাও চলছিল।

সোমবার দুপুর পৌনে দুইটার দিকে কারাগারের ভেতরে টিনের চালা ঘরের পেছনের অংশে আড়ার সঙ্গে গলায় নিজের উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গাজীপুর সিটি নির্বাচন: প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ

তিনি আরও বলেন, ফারজানা আক্তার কারাগারে আসার পর থেকেই মানসিকভাবে বিকারগ্রস্থ ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজের নির্দেশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির
দুর্গম খালিয়াজুড়ী থানায় ১০ বছর পর ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু