সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়টি গুজব: প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৪, ২১:৪৬| আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ২২:১০
অ- অ+

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন লিজ দিয়ে দিচ্ছে- সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো এমন তথ্য গুজব বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।

কোনো দেশের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার পরিকল্পনা নেই বলেও সরকারের প্রেস উইং থেকে জানানো হয়েছে।

সেন্টমার্টিন লিজ দেওয়া নিয়ে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে চালু হওয়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।

এতে বলা হয়, ফেসবুকে সেনাবাহিনীর একটি চুক্তির ছবি শেয়ার করে সুশান্ত দাস গুপ্ত নামের এক ব্যক্তির সেন্টমার্টিন নিয়ে এক পোস্টে বলা হয়েছে, ডিল ডান, সেন্ট মার্টিন গন?

মূলত বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টকস কয়েক বছর ধরে চলছে। এর সপ্তম আসর গত বছরের (২০২৩ সাল) ১৪ থেকে ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর্ট শ্যাফটারে অনুষ্ঠিত হয়েছিল। এই টকসের সঙ্গে সেন্টমার্টিনকে জড়িয়ে কোনো ধরনের পোস্ট নিছক গুজব। অন্তর্বর্তী সরকার অনেকবার জানিয়েছে যে সেন্টমার্টিন কোনো বিদেশি দেশের কাছে কোনো উদ্দেশ্যে লিজ দেওয়ার পরিকল্পনা তাদের নেই।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক
১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের বার্তা
ইরানের ওপর থেকে সব নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
কাতারকে ৬-০ গোলে হারাল কানাডা, ডেভিডের হ্যাটট্রিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা