সাবেক এমপি গিনির মৃত্যুর সংবাদ ভুয়া, তিনি সুস্থ আছেন কারাগারে: কারা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:০৭| আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:২৮
অ- অ+

সাবেক সংসদ সদস্য (এমপি) মাহবুব আরা গিনি কারাগারে মারা গেছেন—এমন খবরকে ভুয়া ও সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে কারা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, গিনি বর্তমানে গাইবান্ধা জেলা কারাগারে বন্দী আছেন এবং সুস্থ আছেন। তিনি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন।

এর আগে ‘গাইবান্ধা জেলা’ নামের একটি ফেসবুক পেজে গিনির মৃত্যুর ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে কারা কর্তৃপক্ষ বলেছে, “এমন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যা দায়িত্বশীলতার পরিচয় নয়।”

কর্তৃপক্ষ সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে কারাগার সংক্রান্ত যেকোনো তথ্য জানতে জাতীয় হটলাইন নম্বর ১৬১৯১–এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, মাহবুব আরা গিনি গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য। বর্তমানে তিনি তিনটি ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী আছেন।

(ঢাকাটাইমস/৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরলেন হরমুজ প্রণালিতে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক
চোর চক্রের সন্ধানে পুলিশের অভিযান, ২০ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৮
বিশ্বকাপ ফাইনালের গোল প্রেডিকশন প্রতিযোগিতার ১০ বিজয়ী ঘোষণা
রাঙ্গাবালীতে সরকারি খাল কেটে স্কুল মাঠ ভরাটের অভিযোগ, পাড়ের মাটি ভেঙে  ১০ দোকান ঝুঁকিতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা