ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া মাচাদো

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৫, ২৩:৩৮
অ- অ+

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো তার এই সম্মাননাটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবদানের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাচাদো লেখেন, "আমি এই পুরস্কারটি ভেনেজুয়েলার যন্ত্রণাকাতর জনগণ এবং আমাদের আন্দোলনে ট্রাম্পের নিঃশর্ত সমর্থনের প্রতি উৎসর্গ করছি।"

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বরাবরই কঠোর অবস্থানে ছিল। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তার বিষয়ে তথ্য প্রদানকারীর জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার নৌযানে হামলাও চালায়, যাকে তারা 'মাদকপাচারকারী সন্ত্রাসীদের' বিরুদ্ধে অভিযান বলে অভিহিত করে। তবে মাদুরো বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

সূত্র: পলিটিকো

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ওপর হামলা হলে আত্মরক্ষায় গুলি চালানো ছাড়া উপায় থাকে না: ডিএমপি কমিশনার
আবারও শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
আমার সাথে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাব না: প্রধানমন্ত্রী
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা