কুষ্টিয়া-৩ আসনে মনোনয়ন পেলেন প্রকৌশলী জাকির হোসেন 

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৫, ২০:১৬
অ- অ+

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, `ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। আমি কুষ্টিয়া সদর-৩ আসনের মানুষের সেবা করার অঙ্গীকার নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছি। দেশের জনগণ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র পুনরুদ্ধার চায়। আমি বিশ্বাস করি, ধানের শীষে ভোট দিয়ে জনগণ সেই পরিবর্তনের পথ খুলে দেবে।‘

তিনি আরও বলেন, `বিগত সময়ে কুষ্টিয়া সদর আসনের মানুষ নানা অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। আমি একজন প্রকৌশলী হিসেবে এলাকার অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেব। জনগণের ভোটাধিকার রক্ষাই হবে আমার প্রথম প্রতিশ্রুতি।‘

দলীয় সূত্র জানায়, বিএনপি নেতৃত্ব এই আসনে প্রকৌশলী জাকির হোসেন সরকারের প্রার্থিতা চূড়ান্ত করেছে তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, সততা ও তৃণমূলের গ্রহণযোগ্যতা বিবেচনা করে।

এদিকে মনোনয়ন ঘোষণার পর থেকেই কুষ্টিয়া সদর ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। বিভিন্ন স্থানে শুভেচ্ছা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, `আমি বিশ্বাস করি—জনগণ জেগে উঠেছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ধানের শীষ বিজয়ী হবেই ইনশাআল্লাহ।‘

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানে 'প্যারাডাইম শিফট' আসছে: ভাইস-চ্যান্সেলর 
মিরপুরে ছিনতাইয়ের সময় হাতেনাতে ছিনতাইকারী আটক
বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হলো ১০টি বিল
বিশ্বব্যাপী এসডিজি ত্বরান্বিত করতে প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়নের আহ্বান জানালেন সাকি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা