৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৫, ১২:৫৭
অ- অ+

দেশের ক্রীড়াঙ্গনে আবারও গৌরব অর্জন করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি জুডো দল।

গত ৭ ও ৮ নভেম্বর বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। এতে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিকেএসপি-সহ মোট ১৪টি জুডো দল অংশ নেয়।

শুক্রবার অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজিবি জুডো দলের ১৬ জন খেলোয়াড় ৮টি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করেন। তারা ৪টি স্বর্ণপদক, ৩টি রৌপ্যপদক ও ৪টি তাম্রপদক জয় করে দলীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী জুডো দল ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি তাম্রপদক পেয়ে রানার-আপ হয়।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. মো. মোখলেছুর রহমান। তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) মেজর এম জাহিদ হাসান মারুফ এবং বিজিবি জুডো দলের কোচ উপস্থিত ছিলেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, 'বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, দেশের ক্রীড়াঙ্গনেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। জুডোতে এই অর্জন বিজিবির গৌরবকে আরও সমৃদ্ধ করেছে।'

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বিজিবি জুডো, কাবাডি, বক্সিং ও অ্যাথলেটিক্সে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে।

(ঢাকাটাইমস/৯ নভেম্বর/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার: যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে
৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়াকে ৫ গোলে বিধ্বস্ত করল সুইডেন
যুক্তরাষ্ট্রে স্কাইডাইভারদের নিয়ে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১২
বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা