খালেদা জিয়ার মৃত্যুতে বাংলা একাডেমির শোক বইয়ে কবি-সাহিত্যিক ও সাংবাদিকদের স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২৬, ১৯:২৮
অ- অ+

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের কালো ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো দেশ। শহর থেকে গ্রামসর্বত্রই নেমে এসেছে গভীর নীরবতা শোকের আবহ। রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন চলছে সারা দেশে। এই জাতীয় শোকের সময়ে কবি, সাহিত্যিক, সাংবাদিক প্রকাশকরা তাদের বেদনা প্রকাশ করছেন শোকলিপির মাধ্যমে।

বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি সাহিত্যিকদের জন্য রাখা শোক বই। জাসাসের আয়োজনে এই বইয়ে শোক প্রকাশ করে স্বাক্ষর করেন কবি-সাহিত্যিকরা।

কথাসাহিত্যিক বিশিষ্ট অভিনেতা এবিএম সোহেল রশিদ শোক বইয়ে লেখেন—‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালনকারী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উদারীকরণ প্রবৃদ্ধি, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিকাশ, নারী ক্ষমতায়ন, সংস্কৃতির বিকাশের এক মহাকাব্য। তুমি আছ বাংলাদেশের হৃদয় জুড়ে।

এছাড়াও শোক জানিয়ে স্বাক্ষর করেন প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী, কবি, সাংবাদিক সংগঠক মো. বেল্লাল হাওলাদার। তিনি শোক বইয়ে লেখেন—‘বেগম খালেদা জিয়া: একটি নাম, একটি ইতিহাস; তার এই চিরবিদায় বিশাল এক শূন্যতার সৃষ্টি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধা।

শোক বইয়ে কথাসাহিত্যিক মনি হায়দায় লেখেন, জীবন মানেই মৃত্যু। সেই মহান মৃত্যুকে বরণ করেছেন স্বাধীন বাংলাদেশের তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া৷ তাঁকে সশ্রদ্ধ সালাম।

বাংলা একাডেমির পরিচালক জি এম মিজানুর রহমান, বাংলাদেশের আপামর জনগনের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া।

সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম লিখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় অভিভাবক। তাঁর মৃত্যুতে জাতি অভিভাবকহীন হয়ে পড়েছেন। আজকের এইদিনে তাঁর অবস্থান থাকা দরকার ছিলো। তবে বিধির বিধান তো আর অমান্য করা যাবে না।দোয়া করি আল্লাহ যেনো তাঁকে বেহেস্ত নসিব করেন।

বাংলা একাডেমির সহপরিচালক তারিক ফেরদৌস বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া অনুকরণীয় স্মরণীয় ব্যক্তিত্ব।

আরও স্বাক্ষর করেন এডভোকেট ফরহাদ হোসেন নিয়ন,ওয়ালেদুর রহমান খান, . মফিদুল আলম, আজিজুল হক, জাহিদ চৌধুরী, মোহাম্মদ আলী, মাকসুদুর রহমান টিপু, শাহ মোহাম্মদ বিল্লাল, বাংলাদেশ সমাচারের সিনিয়র সাংবাদিক মো. আমিনুল ইসলাম, কবি জাহিদ হোসেনসহ আরও অনেক কবি সাহিত্যিক।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। তাঁর নামাজে জানাজা রূপ নেই মহাসমুদ্রে। যা মুসলিম বিশ্বের মধয়ে সব্বোর্চ ঐতিহাসিক জানাজা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানে যুক্তরাষ্ট্রের বর্বর হামলায় নিহত ৩৮, আহত চার শতাধিক
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে দুই তেলের ট্যাংকারে আগুন
দেশের ৮ জেলায় ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ১৪ জন ফিলিস্তিন নিহত, জানাজায়ও ড্রোন হামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা