ব্রাহ্মণবাড়িয়ায় ৪৪০ গুলিসহ এয়ারগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৬, ১৮:২৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব। রবিবার ভোর ৪টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় একটি আম গাছের নিচে থেকে এগুলো উদ্ধার করা হয়।

এদিন দুপুর দেড়টার দিকে র‌্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহবাজপুর এলাকায় একটি আম গাছের নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা পাইপগান ও গুলি সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গতকাল পর্যন্ত র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং ৩৭টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

(ঢাকা টাইমস/০৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা