জকসু নির্বাচনে চার কেন্দ্রের ফল প্রকাশ, শিবির প্রার্থীরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৫
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটি বিভাগের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্রার্থীরা অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে এগিয়ে রয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ৩৯ কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।

বুধবার (৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে অবস্থিত অডিটোরিয়ামে (কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে) আংশিক ফলাফল প্রকাশ করা হয়। এখন পর্যন্ত চারটি কেন্দ্রের মোট ফলাফল: ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে: রিয়াজুল ইসলাম (শিবির): ৪২৭, একেএম রাকিব (ছাত্রদল): ৩৯৪, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে: আব্দুল আলিম আরিফ (শিবির): ৩৮৫, খাদিজাতুল কুবরা (ছাত্রদল): ২০৫, এডিশনাল জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে: মাসুদ রানা (শিবির): ৪০৫, তানজিল (ছাত্রদল): ৩২১, বিভাগভিত্তিক ফলাফলের বিস্তারিত: ভূগোল ও পরিবেশ: ভিপি: রিয়াজুল ইসলাম ১০০, একেএম রাকিব ৯১ জিএস: আব্দুল আলিম ৯০, দিজাতুল কুবরা ৪৫ এজিএস: মাসুদ রানা ৯৮, তানজিল ৪৫ নৃবিজ্ঞান: ভিপি: রিয়াজুল ইসলাম ১২৮, একেএম রাকিব ১১৮ জিএস: আব্দুল আলিম ১২৩, খাদিজাতুল কুবরা ৭৩ এজিএস: মাসুদ রানা ১০২, তানজিল ১২৬ লোক প্রশাসন: ভিপি: রিয়াজুল ইসলাম ১২২, একেএম রাকিব ১৩২ জিএস: আব্দুল আলিম ১২৩, দিজাতুল কুবরা ৬২ এজিএস: মাসুদ রানা ১৩০, তানজিল ১০৬ ফার্মেসি: ভিপি: রিয়াজুল ইসলাম ৭৮, একেএম রাকিব ৫৩ জিএস: আব্দুল আলিম ৮৩, খাদিজাতুল কুবরা ২৬ এজিএস: মাসুদ রানা ৭৮, তানজিল ৪৫ ভোট পেয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরবর্তী কেন্দ্রগুলোর ভোট গণনা সম্পন্ন হলে সামগ্রিক ফলাফলের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।

এর আগে রাত ১টার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম জানান, প্রায় ৩০০ ভোট কাস্ট হওয়া একটি কেন্দ্রের ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হয়। পরে একই ভোট দুটি ওএমআর মেশিনের মাধ্যমে পুনরায় গণনা করা হয়। ম্যানুয়াল গণনার ফলাফলের সঙ্গে যে মেশিনের ফল মিলেছে, সেই মেশিন দিয়েই পরবর্তী কেন্দ্রগুলোর ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্ত অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি ভোট দিয়ে পুনরায় ভোট গণনা শুরু হয়। এর আগে মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে কারিগরি ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।

এখনো সব কেন্দ্রের ফল প্রকাশ হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে প্রতিটি কেন্দ্রের ফল ঘোষণা করা হবে এবং চূড়ান্ত ফল পেতে বুধবার পর্যন্ত সময় লাগতে পারে।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়, পরে ওই সব ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।

নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন চূড়ান্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজার ৬৬৫ জন।

এ নির্বাচনে চারটি প্যানেল অংশ নেয়। সেগুলো হলো— ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’। এ ছাড়া স্বতন্ত্রভাবেও একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নেন।

(ঢাকাটাইমস/০৭ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা রেঞ্জের ১৩ জেলায় দুর্গাপূজার মণ্ডপ ৭ হাজার ৬২১, নিরাপত্তায় পুলিশের বিশেষ ব্যবস্থা
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা
দুর্গাপূজা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: মঈন খান
গাজীপুরে বিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার