উদ্ধার বাঘের অবস্থার উন্নতি, শিগগিরই বনে ফেরার আশা

খুলনা প্রতিনিধি:
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:৫১
অ- অ+

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি বাঘকে উদ্ধার করে খুলনায় চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসার পর ধীরে ধীরে বাঘটির অবস্থার উন্নতি হচ্ছে এবং এর মধ্যে বন্য ক্ষিপ্রতাও ফিরে আসছে বলে জানিয়েছে বন বিভাগ।

বুধবার (৭ জানুয়ারি) বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে উদ্ধার করা আহত বাঘটি বর্তমানে খুলনায় বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। শুরুতে বাঘটি খুবই দুর্বল ছিল। তবে চিকিৎসার পর এখন পানি পান ও খাদ্য গ্রহণ শুরু করেছে।

ইমরান আহমেদ আরও বলেন, বন বিভাগের ভেটেরিনারি কর্মকর্তা হাতেম সাজ্জাদ জুলকারনাইনের নিবিড় তত্ত্বাবধানে বাঘটির চিকিৎসা চলছে। বাঘটি পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের অধ্যাপক ড. হাদী নুর আলী খানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল মঙ্গলবার রাতে ঢাকা থেকে খুলনায় এসে বাঘটির প্রাথমিক পর্যবেক্ষণ করেন। আজ সকালে তাঁরা আবারও নিবিড়ভাবে বাঘটির অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেন।

বন বিভাগ জানায়, ফাঁদে আটকে থাকার কারণে বাঘটির সামনের বাঁ পা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর চলনভঙ্গি দেখে চিকিৎসকেরা ধারণা করছেন, কোনো হাড় ভাঙেনি। বর্তমানে ক্ষত শুকানোর প্রক্রিয়া চলছে।

বিশেষজ্ঞ চিকিৎসক দলের মতে, বাঘটির সুস্থ হতে খুব বেশি সময় লাগবে না। স্বল্প সময়ের মধ্যেই এটি আবার সুন্দরবনে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। তবে এ সময়ে বাঘটির কাছে মানুষের সমাগম হলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন তারা।

এর আগে গত ৪ জানুয়ারি সুন্দরবন থেকে ফাঁদে আটকে থাকা অবস্থায় বাঘটিকে উদ্ধার করা হয়। সেদিনই বাঘটিকে খুলনায় এনে চিকিৎসা শুরু করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4