সাবেক মন্ত্রী কায়কোবাদকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:০২
অ- অ+

পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য মিথ্যাচারের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে ঝাড়ু মিছিল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এনসিপির মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বক্তব্যকে কেন্দ্র করে বুধবার বিকালে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে মুরাদনগরের সর্বস্তরের জনগণ।

বুধবার বিকালে মুরাদনগর উপজেলা পরিষদ মার্কেট এলাকা থেকে ঝাড়ু হাতে নিয়ে নারী-পুরুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা চত্বর থানার সামনে প্রদক্ষিণ করে। সময় অংশগ্রহণকারীরা আসিফ মাহমুদের বক্তব্য প্রত্যাহার, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচন বানচালের অপচেষ্টার প্রতিবাদ জানান।

বিক্ষোভে নারী-পুরুষ, তরুণ-তরুণী, আলেম-ওলামা হিন্দু ধর্মাবলম্বীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেওয়া তরুণদেরও মিছিলে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। মিছিল থেকে আসিফ মাহমুদকেঅবাঞ্ছিতঘোষণা করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদুল ইসলাম নাহিদ। তিনি বলেন,আমরা জুলাই-আগস্টে আন্দোলন করেছিলাম একটি নতুন বাংলাদেশের স্বপ্নে। অথচ সেই আন্দোলনের ফসল ঘরে তুলে আসিফ মাহমুদ দুর্নীতিতে জড়িয়ে আমাদের কলঙ্কিত করেছে। নিজের দুর্নীতি আড়াল করতেই সে মুরাদনগরের জনপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।

সাবেক ইউপি সদস্য ছিনু আক্তার বলেন, আসিফ মাহমুদ দুর্নীতিবাজ বলেই নির্বাচনে অংশ নেয়নি। সৎ সাহস থাকলে ভোটের মাঠে আসত। ঢাকায় বসে ষড়যন্ত্র করত না। আমরা মুরাদনগরের মানুষ তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। কায়কোবাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে মুরাদনগরের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে।

সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুর রহমান। তিনি বলেন, কায়কোবাদের মতো জনপ্রিয় একজন নেতার বিরুদ্ধে আসিফ মাহমুদের দেওয়া বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো রেফারেন্স, কোনো প্রমাণ বা নির্দিষ্ট তথ্য ছাড়া এমন বক্তব্য দেওয়া একজন সাবেক উপদেষ্টার জন্য অত্যন্ত দুঃখজনক। কায়কোবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয়। অতীতেও আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করেছে, কিন্তু সব ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া বলেন, মুরাদনগরের সাধারণ মানুষের হৃদয়ের স্পন্দন আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে জনপ্রিয়তার কারণে দীর্ঘ ১৩ বছর বিদেশে থাকতে বাধ্য করা হয়েছিল। তাঁকে হত্যার ষড়যন্ত্র থেকে শুরু করে একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। দেশে ফেরার পরও ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে নিজের দুর্নীতি আড়াল করতে আসিফ মাহমুদ পরিকল্পিতভাবে কায়কোবাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোর দাবি জানাচ্ছিআসিফ মাহমুদকে দ্রুত আইনের আওতায় এনে তার বক্তব্য কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক। কায়কোবাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে মুরাদনগরের বিএনপি সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে দাঁতভাঙা জবাব দেবে।

বিক্ষোভকারীরা অবিলম্বে মিথ্যাচার বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা