ব্রাহ্মণবাড়িয়ায় ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ২১:১১
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরির অপবাদ দিয়ে ফেরিওয়ালা শাহিন মিয়াকে (২২) পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যা ব। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মেট্রো বাসন থানা এলাকা থেকে র্যা বের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি বেকিনগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে রুমান মিয়া এবং একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে জুনাইদ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম জানান, শাহিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তারের পর বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রবিবার (২১ ডিসেম্বর) সকালে চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে চোর সন্দেহে শাহিন মিয়াকে আটক করে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আক্তার মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা