শেরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ২১:২৪
অ- অ+

শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আহমেদ আলী (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহমেদ আলী রানীশিমুল ইউনিয়নের মালাকুচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সকালে আহমেদ আলী গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় যান। ঘাস কাটার এক পর্যায়ে হঠাৎ বন্য হাতির একটি দল তাকে আক্রমণ করে। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে তার বুক থেতলে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা