শরীয়তপুরে বোমা বিস্ফোরণে লন্ডভন্ড বসতঘর, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:৪১| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:৪৩
অ- অ+

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় একটি বসতঘর সম্পূর্ণ উড়ে গেছে। এ ঘটনায় সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত সোহান ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি বসতঘরের দেয়াল ও টিনের চালা উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘরটি সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে পড়ে। পরে ঘটনাস্থল তল্লাশি করে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং পুলিশ সতর্ক অবস্থানে ছিল। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরটি বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। এ সময় ঘর থেকে কিছুটা দূরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে এবং বিস্ফোরণের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৮ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4