ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনী খরচের জন্য ৩ দিনে পেলেন প্রায় ৪০ লাখ টাকার অনুদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৬, ১৫:০৮
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য মাত্র তিন দিনে প্রায় ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন। ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া এই অনুদানের পরিমাণ ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।

বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেশ-বিদেশের অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার নির্বাচনী প্রচারণায় সহায়তা করেছেন।

ফেসবুক পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, ৭ জানুয়ারি রাত পর্যন্ত তিনি বিকাশের মাধ্যমে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা অনুদান পেয়েছেন। সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।

ব্যারিস্টার ফুয়াদ জানান, তার নির্বাচনী এলাকা মুলাদী ও বাবুগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, জনপ্রতি ১০ টাকা হিসেবে তার নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছে ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা।

তিনি বলেন, ব্যয়সীমার অতিরিক্ত যে অর্থ এসেছে, সে বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে অনুদান সংক্রান্ত সব তথ্য ও কাগজপত্র নির্বাচন পর্যন্ত নিয়মিত নিরীক্ষা করে প্রকাশ করা হবে এবং পরবর্তীতে নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

নির্বাচন কমিশন বা সরকারের যেকোনো আর্থিক নিয়ন্ত্রক সংস্থা চাইলে নিরীক্ষার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও ঘোষণা দেন তিনি। পাশাপাশি অনুদান প্রদানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ব্যারিস্টার ফুয়াদ।

(ঢাকাটাইমস/০৮ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানে যুক্তরাষ্ট্রের বর্বর হামলায় নিহত ৩৮, আহত চার শতাধিক
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে দুই তেলের ট্যাংকারে আগুন
দেশের ৮ জেলায় ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ১৪ জন ফিলিস্তিন নিহত, জানাজায়ও ড্রোন হামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা