নগরকান্দায় নিখোঁজের চারদিন পর পুকুরে মিলল কৃষকের মরদেহ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৬, ১৭:০৭
অ- অ+

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের চারদিন পর পুকুর থেকে আঞ্জু মোল্যা (৬০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের পূর্ব রাধানগর এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ।

নিহত আঞ্জু মোল্যা পূর্ব রাধানগর গ্রামের মৃত গনি মোল্লার ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্র পরিবার জানায়, গত মঙ্গলবার থেকে আঞ্জু মোল্লা নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তিনি এক ছেলে তিন মেয়ের জনক।

নিহতের স্ত্রী সুফিয়া বেগম বলেন, গত মঙ্গলবার রাতে আমার স্বামী বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো খোঁজ পাইনি। কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।

নিহতের বড় ভাই সারোয়ার মোল্যা বলেন, মঙ্গলবার থেকে আমার ছোট ভাই বাড়িতে ফেরেনি। আজ শুক্রবার সকালে স্থানীয়রা আমাদের পুকুরে একটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। পরে আমরা পুলিশে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। আমার জানামতে, আঞ্জু মোল্লার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা আমরা বুঝতে পারছি না।

সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মাহমুদুল হাসান জানান, সকালে পুকুরে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের মাথায় আঘাত রয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা