বগুড়ায় ধান ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা  

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, ১৮:৪৮
অ- অ+

বগুড়ার শেরপুরে আব্দুল হামিদ মন্ডল (৩৮) নামে এক ধান ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর ধানক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রবিবার সকালে উপজেলার জামালপুর গ্রামের রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হামিদুল মন্ডল ওই গ্রামের মোন্তাজ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ধানের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭টার দিকে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার ধারে ধানক্ষেতের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবরটি ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা এসে হামিদুল মন্ডলের লাশ শনাক্ত করেন।

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা জানান, ব্যবসায়িক লেনদেনের জন্য তার কাছে নগদ টাকা থাকার কথা। ধারণা করা হচ্ছে, টাকা লুট করার উদ্দেশ্যেই তাকে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে গেছে দুষ্কৃতকারীরা।

নিহত হামিদুলের স্ত্রী রাফিয়া বেগম বলেন, গতকাল বিকেলে তার সাথে শেষ কথা হয়েছিল। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সারারাত মোবাইল বন্ধ পাওয়া যায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে এটি ধারনা করা যাচ্ছে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে এই হত্যাকান্ড এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তারে আমরা কাজ করছি।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপ্লব কুমারের ৩৪১ হিসাবে ৬০ কোটি টাকার লেনদেন, সম্পদ বিবরণীর নোটিশ দেবে দুদক
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন: ফজলুর রহমান
জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর