কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, ২১:১৩
অ- অ+

কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত এলাকায় বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ১৯ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়-কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে টহলরত কোস্টগার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে বোট দুটি সংকেত অমান্য করে আলো নিভিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে একটি বোট পালিয়ে যেতে সক্ষম হলেও অন্য বোটটি থেকে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালালে মো. আনিস (৪০) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে ঘণ্টাব্যাপী ধাওয়ার পর ওই বোটটি আটক করা হয়।

তল্লাশি চালিয়ে বোট থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করা হয়।

গুলিবিদ্ধ ডাকাতকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটক ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালমান শাহ হত্যায় ১২ লাখের চুক্তি, সাংবাদিক ইলিয়াসের সেই অনুসন্ধানী প্রতিবেদন ফের আলোচনায়
ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি গাড়ি
১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা