বাসচাপায় নিহত শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা 

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, ২১:২৯
অ- অ+

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া আইদি বাসের চাপায় প্রাণ হারায় রাহেলা আক্তার শান্তা নামে এক কলেজছাত্রী। মৃত্যুর ৪ দিন পর (১১ জানুয়ারি) দুপুরে শিক্ষার্থীর বাবা শামছুল হুদা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় আইদি বাসের চালক ও অজ্ঞাতননামা কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

গত ৭ জানুয়ারি বুধবার দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শান্তা শাহতলী জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিলেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানায় পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ জানান, বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় চাঁদপুরগামী 'আইদি পরিবহন নামের একটি দ্রুতগামী বাস শান্তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে বিকেল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরের দিন রাহেলা হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে সহপাঠীরা। নিহত রাহেলা আক্তার শান্তা চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার মুন্সী বাড়ির মো. সামছুল হুদার মেয়ে।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা