৪৬টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো নওগাঁ জেলা পুলিশ 

নওগাঁ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, ১৫:০৭
অ- অ+

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৬টি মোবাইল ফোন উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছে নওগাঁ জেলা পুলিশ।

সোমবার নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা তৎপর ও সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, নওগাঁ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর এবং জনগণের জান-মাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মোবাইল ফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে তিনি সতর্কতার সাথে মোবাইল ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, কোনো কারণে মোবাইল ফোন চুরি বা হারিয়ে গেলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার মাধ্যমে আইনগত সহায়তা গ্রহণ করলে উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়।

অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগী মালিকগণ নওগাঁ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা