বোয়ালমারীতে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, ১৬:১০| আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৬:৩৬
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে শ্রমিকবাহী পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় হতাহত শ্রমিকেরা ডোবরার একটি মিলের শ্রমিক।

সোমবার বেলা তিনটার দিকে বোয়ালমারী উপজেলার সোতাশী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকি পাঁচজনকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহত-আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে হতে জানা যায়, স্থানীয় জনতা জুট মিলের পিকআপ বোয়ালমারী উপজেলার সুতাশি রেল ক্রসিং পার হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া গামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি পিকআপের ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই জুট মিলের দুই পুরুষ এবং এক নারী শ্রমিকের মৃত্যু হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা