জাসাসের মনিটরিং সেল গঠন, আহ্বায়ক রোকন, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী গণসংযোগ কার্যক্রম জোরদারের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটি ২২ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং সেল গঠন করেছে।
সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকনকে এবং সদস্য সচিব করা হয়েছে যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকিরকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন।
সেলের অন্যান্য সদস্যরা হলেন এসএম মনিরুল ইসলাম, মাকসুদুর রহমান টিপু, নাহিদ উল্লাহ চৌধুরী, শাহ মোঃ বিল্লাল হোসেন, সৈয়দ আশরাফুল মজিদ খোকন, এনামুল হক জুয়েল, মাজহারুল ইসলাম খান পায়েল, শিহাব খান, টাইগার সোহেল, মোঃ মিজানুর রহমান, আব্দুল জাব্বার, আহসান হাবিব, শফিকুল হাসান রতন, শওকত আজিজ, আনোয়ার হোসেন আনু, মোঃ কাওছার আলী, আনোয়ার হোসেন, মাহফুজ কবির মুক্তা ও মোহাম্মদ সোহেল রানা।
জাকির হোসেন রোকন জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক ও সামাজিক গণসংযোগ কার্যক্রম জোরদার করার জন্য এই মনিটরিং সেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলের মূল লক্ষ্য হলো সাংস্কৃতিক কর্মীদের সংগঠিত করে গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয়তাবাদী চেতনা মানুষের কাছে পৌঁছে দেওয়া।
তিনি আরও বলেন, জাসাস নির্বাচনী কর্মকান্ড নিয়ে সাধারণ মানুষের সামনে হাজির হবে এবং ভোটারদের ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে জনমত গড়ে তুলবে।
সেলের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/জেবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































