১১ দলীয় জোট ভাঙছে না থাকছে, জানা যাবে রাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, ১৬:৪৪| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯
অ- অ+

আসন সমঝোতা নিয়ে ১১ দলীয় জোটের মধ্যে অসন্তোষ। এই জোট শেষ পর্যন্ত ভেঙে যাবে নাকি থাকবে, তা আজ (বৃহস্পতিবার) রাত ৮টায় সংবাদ সম্মেলন করে জানাবেন জোটের নেতারা।

বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাদে ১০ দলের শীর্ষ নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তবে সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জোট নিয়ে সুখবরই দিয়েছেন। তিনি বলেন, ইসলামী আন্দোলনসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা হচ্ছে। চূড়ান্ত ঘোষণা হবে রাত ৮টায়।

এদিন মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে দলের শীর্ষ নেতারা জানান, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাত ৮টায় যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এদিকে, এ বিষয়ে এনসিপির নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট নিয়ে এনসিপি আশাবাদী। এই জোটের আসন সমঝোতা হলেও রাজনৈতিক গুরুত্ব আছে।

গত কয়েকদিন ধরে জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের মধ্যে আসন সংখ্যা নিয়ে টানাপোড়েন চলে। এরমধ্যে গুঞ্জন উঠে ১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মগবাজারে জামায়াতের অফিসে ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দলের শীর্ষ নেতারা ১২টার বৈঠকে বসেন। যা শেষ হয় বিকেল সাড়ে ৩টায়।

বৈঠক শেষে দলের শীর্ষ নেতারা কথা বলেন। তারা বলেন, ১১ দলীয় জোট ভাঙবে না। এই জোটের আসন সমঝোতা হলেও রাজনৈতিক গুরুত্ব আছে।

তবে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কিছু মতভিন্নতা আছে। রাত ৮টায় বিস্তারিত ঘোষণা করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
BAC Accreditation Framework: A Contemporary Overview
BUBT QA Expert Trains Faculty of Premier University on World Rankings & Accreditation
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা