১১ দলীয় জোট না টেকার কারণ জানালেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:২২
অ- অ+

নিজেদের নানা ব্যর্থতার কারণেই ১১ দলীয় জোট শেষ পর্যন্ত টেকেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তবে রাজনীতিতে সবকিছু শেষ হয়ে যায় না উল্লেখ করে তিনি বলেছেন, এখনো সমঝোতার সুযোগ রয়ে গেছে।

শনিবার সংবাদমাধ্যমে জোট পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন মামুনুল হক।

তিনি বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। ভেঙে পড়া সমঝোতা ১২ ফেব্রুয়ারির আগেও ঠিক হয়ে যেতে পারে। তবে মনোনয়ন প্রত্যাহারের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আর বসা হবে না।

জোট ভাঙার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মামুনুল হক বলেন, এখন পর্যন্ত কোনো ষড়যন্ত্র আমরা দেখছি না। নিজেদের নানা ব্যর্থতার কারণেই এই দূরত্ব তৈরি হয়েছে। তবুও আমরা আরও আন্তরিক হওয়ার চেষ্টা অব্যাহত রাখব।

শরিয়া আইন নিয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যকে ভুলভাবে বুঝেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এর আগে গত শুক্রবার বিকালে জামায়াতকে দোষারোপ করে ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি অভিযোগ করে, জামায়াতে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন না করার ঘোষণা দিয়েছে এবং সমঝোতার রাজনীতি বাদ দিয়ে একতরফাভাবে নির্বাচনের পথে এগোচ্ছে। পাশাপাশি বিভিন্ন সময়ে জামায়াতের কাছ থেকে দলীয়ভাবে অপমানের শিকার হওয়ার কথাও জানান ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানে যুক্তরাষ্ট্রের বর্বর হামলায় নিহত ৩৮, আহত চার শতাধিক
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে দুই তেলের ট্যাংকারে আগুন
দেশের ৮ জেলায় ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ১৪ জন ফিলিস্তিন নিহত, জানাজায়ও ড্রোন হামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা