গাজীপুরের পূবাইলে অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার, আটক ২ 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৬, ১৩:২৪| আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৩:২৪
অ- অ+

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব এলাকায় অভিযান চালিয়ে সেবা হোমিও ল্যাবরেটরি থেকে অবৈধ ২১০০ লিটার রেক্টিফাইড স্পিরিটসহ দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান চালায়।

গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদ হোসেন মিঠুন জানান, সেবা হোমিও ল্যাবরেটরি কোম্পানি অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট মজুদ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতো ।আমরা ক্রেতা সেজে এই কাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করার পর এই অবৈধ স্পিরিট মজুদের তথ্য বেরিয়ে আসে। এই ঘটনায় কোম্পানির দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম, কথিত হোমিও চিকিৎসক সাদেকুজ্জামানকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গাজীপুর কোর্টে প্রেরণ করা হবে।

উল্লেখ্য থাকে যে গত কিছুদিন আগে রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানের পর বিষক্রিয়ায় জেলাটিতে সাতজনের মৃত্যু হয়।

(ঢাকা টাইমস/২১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের বিহারের হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪
নয়াদিল্লির অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
হাদি হত্যার ‘মাস্টারমাইন্ড’ নিয়ে বিতর্ক, মমতা ব্যানার্জির বক্তব্যে তোলপাড়
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা