ত্রয়োদশ জাতীয় নির্বাচন

হাঁস প্রতীক পেয়ে উচ্ছ্বসিত রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৬, ১৩:৩৪| আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৩:৪২
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার দুপুরে জেলা প্রাশসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।

প্রতীক পেয়ে উচ্ছ্বসিত ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, আমি আমার ভোটার, কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। তারা যখন আমাকে দেখে, ছোট-ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। তাই এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, আমার মার্কা না। আমি হাঁস পালতাম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নামফলকে নিজের নাম দেখে অসন্তুষ্ট, উদ্বোধন না করেই চলে গেলেন হাসনাত
বিপ্লব কুমারের ৩৪১ হিসাবে ৬০ কোটি টাকার লেনদেন, সম্পদ বিবরণীর নোটিশ দেবে দুদক
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন: ফজলুর রহমান