পরিদর্শক আনোয়ার মিয়ার মৃত্যু, ঢাকা রেঞ্জ ডিআইজির শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৬, ১৫:৫১
অ- অ+

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আনোয়ার উদ্দিন মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

পারিবারিক ও রেঞ্জ ডিআইজি কার্যালয় সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে আনোয়ার উদ্দিন মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আনোয়ার মিয়ার মৃত্যুতে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক ও রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তা ও ফোর্সরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের জানাজা ও দাফনের বিষয়ে পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নামফলকে নিজের নাম দেখে অসন্তুষ্ট, উদ্বোধন না করেই চলে গেলেন হাসনাত
বিপ্লব কুমারের ৩৪১ হিসাবে ৬০ কোটি টাকার লেনদেন, সম্পদ বিবরণীর নোটিশ দেবে দুদক
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন: ফজলুর রহমান